নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রেপলিটন পুলিশ। সোমবার রাজশাহী মহানগরীর ৪ টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিহার থানা আবুল কালাম আজাদ কালু (২৫) কে ১২ পিচ ইয়াবাসহ, সাদেক আলী(৩৮) কে ৬ টি বিদেশী মদসহ, রাজপাড়া থানা পুলিশ দুলাল(৪৫)কে ১০লিটার দেশী মদসহ, মান্নান(৫০) কে ১৪ পিচ ইয়াবাসহ , শাহমখদুম থানা পুলিশরিয়াজ(৩৩) কে ১ গ্রাম হেরোইন ও ৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনাগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স/অ










