সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

রাজশাহীতে ‘উত্তাল ৬৮’ ড. জোহার আত্মদান’ গ্রন্থের পাঠ উম্মোচন

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০২৩২ মিনিট পড়া
রাজশাহীতে ‘উত্তাল ৬৮’ ড. জোহার আত্মদান’ গ্রন্থের পাঠ উম্মোচন


নিজস্ব প্রতিবেদক :
হেরিটেজ রাজশাহীর আয়োজনে উম্মোচন হলো ‘উত্তাল ৬৮- ড. জোহার আত্মদান’ শীর্ষক গ্রন্থের পাঠ প্রকাশনা। মঙ্গলবার বিকেল ৫ টায় দৈনিক বার্তা কমপ্লেক্স ভবনের মেসার্স রহমান ডেভেলপার এসোসিয়েট অফিসের ৬ষ্ঠ তলায় জোহা দিবস এবং পাঠ উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রতিবছরের ন্যায় এবারো ১৮ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে।

‘উত্তাল ৬৮- ড. জোহার আত্মদান’ শীর্ষক গ্রন্থের পাঠ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাবির উপ-উপচার্য প্রফেসর সুলতানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর এম রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রবীন সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহীর প্রবীণ সাংবাদিক সরদার আব্দুর রহমান, রাবির আরবি বিভাগের প্রফেসর ইফতিখারুল আলম, প্রফেসর ড. কাজি মুস্তাফিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেরিটেজের রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হেরিটেজ রাজশাহী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমার লাভলু। তিনি বিগত দিনে হেরিটেজের কার্যবিবরণী তুলে ধরে বলেন, এই জনপদের ইতিহাস ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য পৃথিবীর জ্ঞানপিপাসু মানুষদের নিকট ঈর্ষণীয় বিষয়। বলতে দ্বিধা নেই, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান বাংলাদেশ তথা দুনিয়ার কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি দীর্ঘকাল। এই অপূর্ণতার গ্লানি আমাদেরকে সবসময় পীড়িত করেছে। রাজশাহী তথা বরেন্দ্রভূমি সুদূও অতীতকাল থেকেই শিল্পকলা,সাহিত্য-সংস্কৃতির পিঠস্থান হিসেবে ইতিহাসে স্বীকৃত। এই সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণ এবং বর্তমান প্রজন্মের নিকট উপস্থাপন করার লক্ষ্য নিয়ে রাজশাহীর কিছুসংখ্যক ঐতিহ্যপ্রিয় মানুষ একত্রিত হয়ে ২০০৫ সালের প্রথম দিকে “হেরিটেজ রাজশাহী” নামে একটি গবেষণাধর্মী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের জন্ম দেয়। সেহেতু প্রতিষ্ঠানটির উদ্ভব ঘটেছে রাজশাহী থেকে, সে কারণে হেরিটেজ রাজশাহী নামকরণ হয়েছে।

এই সংগঠনের কর্মপরিধি মোটেই অঞ্চলভিত্তিক নয়। এর কর্মকান্ড দেশ ও দেশের গন্ডি পেরিয়ে সমগ্র বিশ্বময়। তিনি বলেন, আজ এই প্রতিষ্ঠানটি ১৮ বছরে পদার্পণ করেছে। বিগত দেড় দশকে প্রতিষ্ঠানটি গবেষণাসহ বহুসংখ্যক শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর পরিচালনার জন্য গবেষক, লেখক ও সমাজসেবীদের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি রয়েছে।

তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে হেরিটেজ রাজশাহীর কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। এছাড়াও আলোচনা সভায় বক্তারা জোহার জীবনি নিয়ে আলোচনা করেন।