সদ্য প্রকাশিত
ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী
রাজনীতি

`বার্নিকাট এদেশের নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না’

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৮২ মিনিট পড়া
`বার্নিকাট এদেশের নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, গনতন্ত্রের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের নির্বাচনের সুষ্ঠতা নিয়ে প্রশ্ন আছে। সিনেট কমিটি নির্বাচন নিয়ে তদন্ত করছে। সুতরাং বার্নিকাট এদেশের নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।

শনিবার দুপুরে রাজশাহী নির্বাচন কমিশন অফিসে সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা, সহকারী রির্টানিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে কোনো অনিয়ম হয়নি দাবি করে রফিকুল ইসলাম বলেন, রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনেরই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখানে গতবারের মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে নিরাপত্তার স্বার্থে রাজশাহীর বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া খুলনা ও গাজীপুরের ধারাবাহিকতায় রাজশাহী সিটি করপোরেশনে ছয়টিরও বেশি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সব ব্যবস্থাই নেওয়া হবে।

এর আগে জেলা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দল, মত ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠারর সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলেও জানান তিনি।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে সহকারী রিটার্নিং অফওসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

স/শা