নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ১ জন এবং ডিবি ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া থানা পুলিশ শরীফকে (৩৫) ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ চাঁদ মিয়াকে (২৩) ১৫০ গ্রাম গাঁজাসহ, আল্লেফ মন্ডলকে(৫০) ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ হুরুজকে (৪৫) ১৫ পিচ ইয়াবাসহ, মিনারুল ইসলামকে (২৪) ৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
ডিবি পুলিশ মন্টু শেখকে (৪৫) ১২ পিচ ইয়াবা, ওমর হোসেন ওরফে রিমেলকে (২৭) ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স/আর










