গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কতৃক বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বিদ্যালয় কতৃপক্ষ। বুধবার ২৯ মে দুপুরে বিদ্যালয় প্রাংগনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনায় কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সহকারী শিক্ষক সৈবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, অভিভাবক , সুধী, শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠান থেকে মেডিকেল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় এ চান্স প্রাপ্ত এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।









