সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রকেট নিক্ষেপের মহড়া দেবে ইরান

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
রকেট নিক্ষেপের মহড়া দেবে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রকেট নিক্ষেপের মহড়া দিতে যাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইরান তার দক্ষিণাঞ্চলে এ মহড়া দেবে। সেখান দিয়ে যেন কোনো বিমান চলাচল না করে সেজন্য বৈমানিকদের সংস্থা নোটামকে অবহিত করেছে দেশটি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ ধরনের নোটিশ দেখা গেছে।

এ সপ্তাহে ইরান হরমুজ প্রণালীতে নৌমহড়া দিয়েছে। আজ বৃহস্পতিবার রুশ নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌমহড়া দেবে দেশটি।

মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। তারা ইতিমধ্যে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধবিমান নিয়ে এসেছে।

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে গত দুই সপ্তাহে দুই দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল বুধবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়া হবে নাকি সামরিক ব্যবস্থা নেওয়া হবে— সে ব্যাপারে ভাবছেন তারা।

নোটাম বৈমানিক, বিমানের ক্রু এবং অন্যান্য আকাশসীমা ব্যবহারকারীদের নিরাপত্তামূলক নোটিশ দিয়ে থাকে।