সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যে দেশে বিদেশিদের জন্য তেলের দাম হবে বেশি, পরিমাণ থাকবে কম

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
যে দেশে বিদেশিদের জন্য তেলের দাম হবে বেশি, পরিমাণ থাকবে কম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিদেশি চালকদের জন্য পাম্পে ডিজেলের দাম বেশি নির্ধারণ অথবা তাদের জ্বালানি নেওয়ার পরিমাণ সীমিত করার মতো নিয়ম বিবেচনা করছে স্লোভাকিয়া।

মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো জানিয়েছেন, জ্বালানি পর্যটন ঠেকাতে সরকার এ ধরনের পদক্ষেপ নিয়ে ভাবছে।

তিনি বলেন, হাঙ্গেরির তেল ও গ্যাস গ্রুপের অংশ শোধনাগার স্লোভনাফটের প্রতিনিধিরা সরকারকে জানিয়েছেন, স্লোভাকিয়ায় ডিজেলের দাম তুলনামূলক কম হওয়ায় পোল্যান্ড সীমান্তঘেঁষা উত্তরাঞ্চলের কিছু জেলায় তেল কেনার পরিমাণ বেড়ে গেছে।

ফিৎসোর ভাষায়, কিছু কিছু পেট্রোল পাম্পে তেল একেবারে নেই।

বিশ্বজুড়ে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে পারে এমন আশঙ্কাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এরই মধ্যে হাঙ্গেরি জ্বালানির দামে সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে পোল্যান্ডের প্রধান শোধনাগার অরলেন ভোক্তাদের চাপ কমাতে নিজেদের মুনাফা কমিয়েছে।

স্লোভাকিয়া এখনো কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। তবে তারা বিক্রেতাদের স্বনিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে এবং সরবরাহের পরিমাণ সীমিত করার বিষয়টি বিবেচনায় রাখছে।

ফিৎসো বলেন, সরকার চায় জ্বালানির দাম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক, বিশেষ করে পোল্যান্ডের সঙ্গে এবং অস্ট্রিয়ার তুলনায় কিছুটা কম থাকুক।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন