সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যে কারণে ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস এয়ারলাইন্স

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
যে কারণে ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস এয়ারলাইন্স

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে পেজার ও ওয়াকিটকিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে এক বিস্ময়কর ঘটনারই জন্ম দিয়েছে ইসরায়েল। এই ঘটনার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে যাত্রীদের পেজার (তারহীন যোগাযোগের যন্ত্র) ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

আজ শুক্রবার এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই থেকে, দুবাইয়ের উদ্দেশে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ (প্লেনের কার্গো হোল্ডে রাখা ব্যাগ) কিংবা কেবিন ব্যাগেজে (কেবিনে যাত্রীর নিজের কাছে রাখা ব্যাগ) পেজার ও ওয়াকি-টকি বহন করা থেকে বিরত থাকতে বলা হলো।

নিষেধাজ্ঞা থাকা বস্তু পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এই এয়ারলাইন্সটি এও জানিয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে। আর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননের ফ্লাইট আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন