সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

যেভাবে জনগণের জন্য খুলে গেল সাদ্দামের প্রাসাদ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
যেভাবে জনগণের জন্য খুলে গেল সাদ্দামের প্রাসাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের ক্ষমতাচ্যুত নেতা সাদ্দাম হোসেন তার ২৪ বছর ব্যাপী শাসনামলে ৭০টিরও বেশি প্রাসাদ নির্মাণ করেছিলেন।

সেই প্রাসাদগুলোর একটি বসরায়। প্রাসাদটি এখন যাদুঘরে পরিণত করা হয়েছ এবং খুলে দেয়া হয়েছে জনসাধারণের জন্য।

 

ইরাকের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক বহু প্রত্ন-সামগ্রী রাখা হয়েছে এই প্রাসাদে।

 

সাদ্দামের প্রাসাদকে যাদুঘরে রূপান্তরের ধারণাটি প্রথম আসে বসরায় ব্রিটিশ সেনাবাহিনী এবং যাদুঘর প্রকল্পের পরিচালক কাহ্তান আল-ওবেইদের কাছ থেকে।

 

এরপর সেখানে যে ব্যাপক সংস্কার কাজ শুরু হয় তার দায়িত্ব দেয়া হয় ২৭-বছর বয়সী মেহ্‌দি আলুসাভির হাতে।

_91750295_ed50d437-39c1-402f-bf88-b991eb260f5b

তিন বছর ধরে তিনি প্রাসাদটির ধোয়ামোছা, মেরামত এবং চুনকামের কাজে তদারকি করেন।

 

ব্রিটিশ সেনাবাহিনী যখন বসরায় মোতায়েন ছিল তখন এই প্রাসাদটিকে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল।

 

ইরাকে বিদ্রোহী দলগুলো ভবনটি লক্ষ্য করে বহুবার হামলা চালানোর ফলে প্রাসাদটির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।

 

”এই কাজের দায়িত্ব নেয়ার জন্য আমাকে যখন বলা হলো তখন আমার মনে বেশ দ্বিধা ছিল। কারণ বহু নিরপরাধ মানুষের রক্ত লেগে আছে এই প্রাসাদে,” বলছিলেন মি. আলুসাভি।

 

”কিন্তু যেদিন প্রাসাদটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো সেদিন আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম।”

 

সাদ্দামের প্রাসাদে সংস্কার চালানোর পরের কিছু দৃশ্য:

_91511213_thumb_176c9627_1024 _91756133_acc71cd8-c20b-4d18-9995-f9ef2c8f721b _91756135_8acb4b5f-6b98-40d1-ab43-4813b75fceba _91756136_e95f85d1-1c3f-48b1-9fe2-c98262c6b126 _91756211_4e535b3c-1714-42cb-a31a-483dc38571eb _91511211_thumb_176c9598_1024

 

সূত্র: বিবিসি বাংলা