সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

নিউজ ডেস্ক১২ মার্চ ২০২৬১ মিনিট পড়া
যুদ্ধে ইরানের ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান হামলায় এখন পর্যন্ত ইরানের প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।

ইউএনএইচসিআর এর তথ্যমতে, ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দেশজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আনুমানিক এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যা মানবিক জায়গার ক্ষেত্রে একটি উদ্বেগজনক অবনতির ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্টতা আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।