আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া উচিত নয়, ইরানের সঙ্গে আলোচনায় জার্মানি

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘদিনের নীরবতার পর ইরানের সঙ্গে জার্মান সরকার আবারও সরাসরি আলোচনা শুরু করেছে বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে চ্যান্সেলর বলেন, ‘যুদ্ধবিরতি কোনোভাবেই ভেস্তে দেওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতিতে জার্মানি আন্তর্জাতিক ম্যান্ডেটের আওতায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে প্রস্তুত।’

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে মেৎস বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের উদ্দেশ্য কোনো সভ্যতাকে ধ্বংস করা নয়—সম্প্রতি দেওয়া ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ সময় নীরব থাকার পেছনে আমাদের গুরুতর কারণ ছিল। আমরা আবার তেহরানের সঙ্গে আলোচনা শুরু করছি।’

এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করেই হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেৎস বলেন, এটি ‘বিশেষভাবে উদ্বেগজনক’ এবং এর ফলে পুরো শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে পারে, যা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়।