সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে ‘সহায়তা দেবে’ তালেবান

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে ‘সহায়তা দেবে’ তালেবান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসলামিক রিপাবলিক অব ইরানকে তালেবান সহায়তা ও সমর্থন দেবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। রেডিও ইরানের পশতু ভাষার পরিষেবাকে রবিবার দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মুজাহিদ বলেন, প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠী স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে।

তালেবানের বার্তা হলো, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না। বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ ও চলমান আলোচনার মাধ্যমে সমাধান দেখতে চায় তারা।

মুজাহিদ আরো দাবি করেন, জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান ‘জয়ী’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান ‘আবারো জয়ী হবে’।

তার ভাষায়, ইরান ‘আবারো জয়ী হতে সক্ষম’, কারণ দেশটির সক্ষমতা রয়েছে, তারা ন্যায়ের পক্ষে এবং আত্মরক্ষার অধিকার তাদের আছে।

এর আগে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা, সামরিক নেতৃত্ব ও অন্যান্য কৌশলগত স্থাপনায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল তালেবান।

সূত্র : জেরুজালেম পোস্ট