সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : উ. কোরিয়া

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : উ. কোরিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘অনুমানের মধ্যেই ছিল’, এবং যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে এটি অনিবার্য ফল।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।