সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত মিজানুরের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত মিজানুরের দাফন সম্পন্ন

ভ্রাম্যমান প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গত ১৭ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক মিজানুর রহমান রাসেলের (৩২) দাফন চাঁপাইনবাবগঞ্জে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে ফকিরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার রাতে তার লাশ শহরের পাঠানপাড়ায় তার নানার বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ছেলের লাশ দেখে অসুস্থ হয়ে পড়েন তার মা সুলতানা বেগম। তাকে শান্তনা দিতে গিয়ে উপস্থিত অনেকেই ফেলেছেন চোখেন পানি। বুধবার দুপুরে শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে ফকিরপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত মিজানুরের বাবা মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রফিক সিল্কসিটি নিউজকে জানান, উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে তাদের গ্রামের বাড়ি। পরে শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া গ্রামে নতুন করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। দুই ছেলে মেয়ের মধ্যে মিজানুর রহমান মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর ২০০৮ সালে রাজধানীর ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন।

 

এরপর প্রায় আড়াই বছর আগে এমবিএ করতে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যান মিজানুর। সেখানে লস এঞ্জেলস বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি একটি জ্বালানী কোম্পানিতে খণ্ডকালীন চাকুরীও করতেন তিনি। গত ১৭ জানুয়ারি ভোরে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে মারা যান মিজানুর।

স/শ