সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নতুন তথ্য প্রকাশের পর থেকেই যুক্তরাজ্যে বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। খবর রয়টার্সের।

গত সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা স্পষ্ট হওয়ার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ সরকার এই সাবেক রাষ্ট্রদূত ও এপস্টেইনের মধ্যকার যোগাযোগ-সংক্রান্ত তথ্য হস্তান্তর করার পর তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, সরকারের একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ৭২ বছর বয়সি এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

জানুয়ারির শেষদিকে মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত ম্যান্ডেলসন ও এপস্টেইনের মধ্যকার ই-মেইল থেকে জানা যায়, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে মন্ত্রী থাকাকালে এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছিলেন ম্যান্ডেলসন।

চলতি মাসে স্টারমারের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক এই রাষ্ট্রদূত। ছেড়েছিলেন পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যপদও। অতীতে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত বলেও জানিয়েছেন। তবে এপস্টেইন ফাইলসের সর্বশেষ কিস্তিতে প্রকাশিত তথ্য নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত সপ্তাহে রাজা দ্বিতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুকেও সরকারি গোপন নথি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়।