সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকার ভেটেরান এভিনিউতে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত একটি বিক্ষোভে অংশ নিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। ইরানের পতাকা হাতে নিয়ে তারা ইরানি ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকিয়ে দেন চালক।

এতে বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে যান।

দ্রুতগতিতে পালিয়ে যাওয়া যানটির পেছনে দৌড়ে চালককে আক্রমণের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। একটি ফুটেজে দেখা যায়, ট্রাকটি কয়েক ব্লক দূরে থামানো হয় এবং পুলিশ গাড়ি দিয়ে ঘিরে ফেলে। পুলিশ ভিড় থেকে দূরে রাখতে চেষ্টা করলেও বিক্ষোভকারীরা ট্রাকটি ঘিরে ধরে চালককে ঘুষি মারছে ।
পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করার নির্দেশ দিলেও বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা ওই এলাকায় অবস্থান করে।

রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ জানায়, চালককে আটক করা হয়ছে। তবে চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের বিবৃতিতে বলা হয়, ট্রাকটির ধাক্কায় একজন আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি।
বিক্ষোভকারীরা দাবি করেন, ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখন পর্যন্ত ৫৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

রবিবার আবারও ইরানের রাজধানী তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেস।
সূত্র : আল-অ্যারাবিয়া