সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চায় ব্রিটেন

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চায় ব্রিটেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে। বৈঠকে সবকিছু ছাড়িয়ে বাণিজ্যই আলোচনাই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আর এর মাধ্যমেই পরিবর্তিত বিশ্বের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সম্পর্ক নতুন করে ঝালাই করে নিতে চাইবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্পের সঙ্গে মে’র একটি ‘সুদৃঢ় ও ফলপ্রসূ কাজের সম্পর্কের’ ভিত গড়ে উঠবে এবং ইইউ পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে দু নেতাই রাজি হবেন বলেই আশা করা হচ্ছে ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট)সিদ্ধান্তের পর বাণিজ্য ছাড়াও নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার পাশাপাশি নেটোর ভবিষ্যত নিয়েও আলোচনা করবেন তারা ।

শুক্রবার যুক্তরাষ্ট্র সফরের প্রথমেই ফিলাডেলফিয়ায় রিপাবলিকান নেতাদের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে তার ভাষণে বলবেন, ‘যেহেতু আমরা আমাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছি, আপনি আপনার জাতিকে নতুন জীবন দিয়েছেন, আমরাও আমাদের জাতিকে পুর্নজ্জীবিত করেছি , নতুন এই বিশ্বে দায়িত্ব সত্বেও আমাদের বিশেষ সম্পর্ক ঝালাই করে নেয়ার সুযোগ এসেছে। আবারও আমাদের একসঙ্গে নেতৃত্ব দেয়ার সুযোগ রয়েছে।’

মে জানিয়েছেন, যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে সেগুলো নিয়ে ট্রাম্পের সঙ্গে অকপটে কথা বলতে তিনি ‘কোনো ধরনের কুণ্ঠা বোধ করবে না।’

সূত্র: রাইজিংবিডি