সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
নিজেদের উপরে থাকা দলের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জায়ান্টরা।

২৯ মিনিটে দলটির পক্ষে একমাত্র গোলটি করেন হেনরিখ খিতারিয়ান। শুধু জয়ই নয়, হেনরিখের প্রথম প্রিমিয়ার লিগ গোলও এটি।
গোলের দেখা পেলেও ম্যাচ শেষের দশ মিনিট আগে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় হেনরিখকে।
এদিকে ম্যানইউ জয় পেলেও সমতা নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শিরোপা জেতার লড়াইয়ে দূরে যেতে থাকা দলটি।
যদিও ড্র পেতে ঘাম ঝরাতে হয়েছে লিভারপুলকে। কারণ প্রথমার্ধেই দুটি গোল হজম করে বসে অল রেডরা। এই অর্ধের ৫ মিনিটে লালানা একটি গোল শোধ করেন। আর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে অরিগির গোলে সমতায় ফেরে অল রেডরা। ওয়েস্টহ্যামের হয়ে দুটি গোল করেন দিমিত্রি পায়েত ও মিকাইল অ্যান্তোনিও।
এই খেলার পর ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।
সূত্র: বাংলা ট্রিবিউন










