মোহনপুর প্রতিনিধি:
“উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে আয়োজনে ও আই. ডি ,ই (ওউঊ) সহযোগিতায় উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মুখলেসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান উপধাক্ষ্য মাওলানা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ফরাদ হোসেন, আই. ডি ,ই বাংলাদেশ এর প্রতিনিধি বিপুল,সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) সাইফুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/অ










