সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

মোটরসাইকেলে লুকানো ২ কেজি সোনা

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
মোটরসাইকেলে লুকানো ২ কেজি সোনা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতে পাচারকালে ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের বাঁকাল ব্রিজ এলাকা থেকে মিঠু সরদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

মিঠু সুরদার (২২) সাতক্ষীরা সদরেরর থানাঘাটা গ্রামের শওকত আলী সরদারের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে দুপুরে বাকাল ব্রিজ এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তার মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই সোনা সে ভারতে নিয়ে যাচ্ছিল বলে জানায়। আটককৃত সোনার ওজন ১৮০ ভরি বা দুই কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।

এ ঘটনায় উপপরিদর্শক শাহাজালাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সূত্র: কালের কণ্ঠ