সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

খানসামায় গণহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৪১ মিনিট পড়া
খানসামায় গণহত্যা দিবস পালিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে চালানো নৃশংসতা-বর্বরতার স্মরণে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
উল্লেখ্য, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় ও এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) কর্মসূচী সারাদেশের ন্যায় এ উপজেলায় পালন করা হয়।