সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

ঘন কুয়াশার কারনে ৩ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
ঘন কুয়াশার কারনে ৩ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

সিল্কসিটি নিউজ ডেস্ক : 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল ঘন কুয়াশার কারনে।  কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে । সোমবার বেলা ১১টা থেকে বিমান চলাচল শুরু হয়।

বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হোসেন জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল এক হাজার মিটারের কম। বেলা ১১টায় কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয়।

এর আগে সকাল ৮টা থেকে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের তিনটি ফ্লাইটের ঢাকাগামী দেড় শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হয়েছে। দৃষ্টিসীমা বাড়লে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। তবে সিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।