সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মেক্সিকোয় মাদক গ্যাংগুলোর সংঘর্ষে নিহত ১৯২

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
মেক্সিকোয় মাদক গ্যাংগুলোর সংঘর্ষে নিহত ১৯২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে মাদক গ্যাংগুলোর মধ্যে চলমান সংঘর্ষে কমপক্ষে ১৯২ জনের প্রাণহানি ঘটেছে। সিনালোয়া স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল বুধবার এ তথ্য জানিয়েছে।

সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হওয়া এ সহিংসতায় প্রায় ২০০টি হত্যাকাণ্ড এবং ২২৬টি নিখোঁজ ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে।

এছাড়াও সংঘর্ষে প্রায় ২০০ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং ২,০০০ মানুষ চাকরি হারিয়েছে।

এ সহিংসতা শুরু হয় সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা এবং কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেফতারের পর।

জাম্বাদা গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো থেকে গ্রেফতার হওয়ার পর সিনালোয়া কার্টেলে ক্ষমতার ভারসাম্যে বিশৃঙ্খলা দেখা দেয়।

জাম্বাদার অনুগামীদের সঙ্গে এল চাপোর (জোয়াকিন ‘এল চাপো’ গুজমান) উত্তরসূরিরা, যাদেরকে ‘দ্য চাপিটোস’ অভিহিত করা হয়, তারা ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে এ সহিংস লড়াইয়ে অবতীর্ণ হয়।

এ সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনতে সিনালোয়ার গভর্নর রুবেন রোচা ময়া রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে বলে ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি তারা আমাদের সাহায্য করবে… ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা কমাতে সাহায্য করেছে। তবে দুর্ভাগ্যবশত, আমরা এখনও বলতে পারছি না যে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে’।

চলমান এ সংঘাতের প্রেক্ষাপটে সিনালোয়া অঞ্চলে স্থানীয় ব্যবসা এবং পরিবারগুলো প্রচণ্ড কষ্টের সম্মুখীন হচ্ছে।

 

সূত্র: যুগান্তর