সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মেক্সিকোয় ভূমিকম্প: সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
মেক্সিকোয় ভূমিকম্প: সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। তবে এতে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে।

প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকার সময়ের সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।

 

এদিকে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

কিছুক্ষণ পর অবশ্য ব্রিফিং আবার শুরু হয়। সে সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি এর মধ্যেই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে কথা বলেছি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৌভাগ্যের কথা হলো— ভূমিকম্পে মেক্সিকো সিটি (রাজধানী), গুয়েরেরো কিংবা দেশের কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’