সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মেক্সিকোতে খেলার মাঠে বন্দুক হামলা, হতাহত ১০

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
মেক্সিকোতে খেলার মাঠে বন্দুক হামলা, হতাহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ব্যস্ত খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আতঙ্কে চিৎকার করতে থাকা মায়েরা এবং দৌড়ে পালাতে থাকা শিশুদের এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল।

মঙ্গলবার রাতে ছোট শহর সান ফ্রান্সিসকো দেল রিনকন-এ এ হামলা শুরু হয়। শিশুদের ব্যস্ত পার্ক লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়।

হামলার সময় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং ২৪ বছর বয়সী আরেকজন পরে হাসপাতালে মারা যান। এ ছাড়া কয়েকজন মেয়ে, ছেলে এবং কিশোর আহত হয়েছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক মা বলেন, ‘আমি আমার ছোট মেয়েকে গোসল করাচ্ছিলাম, তখন প্রায় ২০টি গুলির শব্দ শুনি।’ পরে বাইরে গিয়ে তিনি দেখেন ‘মায়েরা তাদের সন্তানদের খুঁজতে চিৎকার করছে আর সবাই বলছে এখানে শিশুরা আছে।

’
প্রায় ৮০ হাজার জনসংখ্যার শহরটির কর্তৃপক্ষ পরে জানায়, আহত শিশুদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, আর পাঁচজন এখনো চিকিৎসাধীন। তবে সবাই এখন আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে, যদিও তাদের বয়স প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় গ্যাং সদস্যরা প্রায়ই জড়ো হয়। এক প্রতিবেশী বলেন, ‘এ নিয়ে এখন পর্যন্ত এখানে চারটি গুলির ঘটনা ঘটল।

’ তিনি জানান, কাছের গির্জায় রাতে ক্লাস চলছিল এবং পার্কে অনেক শিশু ছিল। শিশুদের ছুটে পালানোর দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল।
রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাহুয়াতোতে এটি দ্বিতীয় বড় সহিংসতার ঘটনা। গত জানুয়ারির শেষে ফুটবল ম্যাচের পর হামলায় ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছিল।

এ অঞ্চলে শক্তিশালী মাদকচক্র অ্যালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সান্তা রোসা ডি লিমা কার্টেল সক্রিয় রয়েছে।
সূত্র : আল-অ্যারাবিয়া