সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর ভিডিওবার্তা

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৬২ মিনিট পড়া
মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর ভিডিওবার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মৃত্যুর গুঞ্জন ও নানা জল্পনার মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে যুদ্ধের জন্য বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়।

তার ভাষায়, ‘কোনো প্রশ্ন নেই- আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধ মানেই অনেক অর্থের প্রয়োজন।’

তিনি আরো জানান, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো ১৯১ জন।

সূত্র : টাইমস অব ইসরায়েল