সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মুসলমানদের শোচনীয় অবস্থার মূল কারণ জানালেন জাকির নায়েক

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
মুসলমানদের শোচনীয় অবস্থার মূল কারণ জানালেন জাকির নায়েক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুসলমানদের বর্তমান শোচনীয় পরিস্থিতির জন্য পারস্পরিক দ্বন্দ্বকেই মূল কারণ হিসেবে দেখছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক। পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে এক কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাকির নায়েক বলেন, মুসলমানদের বর্তমানে যেই পরিস্থিতি তা নিজেদের মধ্যে অনৈক্য ও দ্বন্দ্বের কারণে। আমাদের মাঝে ভেদাভেদ না থাকলে আমরা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হতে পারতাম।

এ সময় তিনি মুসলমানদের আল্লাহর পথ অবলম্বন করে বিভেদ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, পবিত্র কোরআনে মানুষকে শান্তিতে বসবাসের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। খবর জিয়ো নিউজ উর্দূর।

জাকির নায়েক আরও বলেন, বিশ্বে মুসলমানের সংখ্যা দু্ই বিলিয়নেরও বেশি। এরপরও ফিলিস্তিনিদের সবার সামনে হত্যা করা হচ্ছে। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখলে আমরাই বিশ্বের পরাশক্তি হতে পারবো।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে অবস্থান করছেন জনপ্রিয় ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন প্রদেশে নানা অনুষ্ঠানে অংশ নিচ্চেন। যার মধ্যে থাকছে ধর্মীয় অনুষ্ঠানও। সফরে তার সঙ্গে আছেন ছেলে ফারিক নায়েক।

 

সূত্র: যুগান্তর