সিল্কসিটিনিউজ ডেস্ক :
মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিকআপটিতে স্থানীয় জেলেরা ছিলেন।

তারা সবাই পোর্ট সাইদ এলাকার মাছের খামারে কাজ করতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী পিকআপটি দুইটি বড় ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার ধারে ছিটকে পড়ে।
মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি নিহত ও আহতদের পরিবারের জন্য জরুরি আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র : আলজাজিরা










