সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

মিয়ানমার সময় চাইছে আরও মানুষ মারার জন্য: রোহিঙ্গা নেতা

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মিয়ানমার সময় চাইছে আরও মানুষ মারার জন্য: রোহিঙ্গা নেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমার সরকার বলেছে, তাদের দেশে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কিছুটা ‘টাইম ও স্পেস’ দরকার। অর্থাৎ তাদের অতিরিক্ত সময় চাই, স্বাধীনভাবে কাজ করার জন্য কিছুটা বাড়তি পরিসরও চাই।

মিয়ানমারের প্রতিরক্ষা বিভাগের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যিইন্ট ন্যু বলেছেন, রাখাইন প্রদেশের পরিস্থিতি নিয়ে যে ব্যাপক উদ্বেগ সে বিষয়ে মিয়ানমার সরকার সম্পূর্ণ অবহিত। তারা সেখানে দোষীদের শাস্তি দিতে ও পরিস্থিতি স্বাভাবিক করে তুলতেও দায়বদ্ধ । কিন্তু সেই সঙ্গেই এর জন্য দাবি করেন বাড়তি সময়।

মিয়ানমার সরকার কি তাহলে সত্যিই এখন এই সংকটের অবসান করতে চাইছে, না কি এটা স্রেফ কালক্ষেপণের কৌশল?

লন্ডনে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা নুরুল ইসলামের মতে- “মিয়ানমার সরকার সংকটের অবসান চাইছে এটা বিশ্বাসযোগ্য নয়।”

তাঁর ভাষ্যমতে “মিয়ানমার অতিরিক্ত সময় চাইছে আরও মানুষ মারার জন্য। সমাধানের জন্য সময় চাইছে এটা আমরা বিশ্বাস করি না”।

সূত্র: বিবিসি