সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মার্কিন এআই ড্রোন কিনতে সৌদির তোড়জোড়

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
মার্কিন এআই ড্রোন কিনতে সৌদির তোড়জোড়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং লোহিত সাগরে নিরাপত্তা জোরদার করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অত্যাধুনিক ড্রোন কেনার দিকে ঝুঁকছে সৌদি আরব। মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিল্ড এআই’র সাথে এ বিষয়ে রিয়াদ প্রাথমিক আলোচনা শুরু করেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

বিশেষ করে ইয়েমেন ও সুদানের মতো উত্তপ্ত অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানোর লক্ষ্যেই এই ড্রোনগুলো সংগ্রহ করতে চায় দেশটি। ট্রাম্প প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির প্রক্রিয়া ত্বরান্বিত করার যে নীতি গ্রহণ করেছে, এই আলোচনা তারই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব মূলত শিল্ড এআই’র ভি-ব্যাট মডেলের ড্রোনটি ক্রয়ে আগ্রহী। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি মিশনে এই ড্রোন ব্যবহৃত হয়। ‘হাইভমাইন্ড’ নামক বিশেষ এআই সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত এই ড্রোনটি জিপিএস বা কোনো মানব পাইলটের সহায়তা ছাড়াই টানা ১৩ ঘণ্টা উড়তে সক্ষম। এমনকি এটি জাহাজ থেকেও অনায়াসেই উৎক্ষেপণ করা যায়।

লোহিত সাগর ও আরব সাগরে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের যে কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে এই ড্রোনগুলোর গুরুত্ব রিয়াদের কাছে অনেক বেড়েছে। গত ডিসেম্বরে ইয়েমেনের মুকাল্লা বন্দরে একটি আমিরাতি অস্ত্র চালানে সৌদি আরবের হামলার ঘটনা এই উত্তেজনারই বহিঃপ্রকাশ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন