সদ্য প্রকাশিত
নওগাঁ

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। এসময় তিনি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান জানান।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার  বাঐচন্ডি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে ।

খাদ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকারের উপকারভোগী সব দলের- সব ধর্মের মানুষ। সরকারের বিরোধিতা যারা করে তারা আরো বেশি সুবিধা পেয়েছেন এই সরকার আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা দেয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সকলের প্রতি আহবান জানান তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ।

বাঐচন্ডি আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাঐচন্ডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুজার এবং হাজীনগর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।