বিনোদন

মহিষের সাথে অক্ষয়ের সেলফি

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কারো ভালোবাসায় ফেলে দেন না। তা মানুষই হোক বা পশুই হোক। তাইতো তার পিছনে আসা মহিষের সাথে সেলফি তুলে সেটি টুইটারে প্রকাশও করেছেন।

সেলফির সাথে মজা করে অক্ষয় লিখেছেন, সব ভালোবাসা গ্রহণযোগ্য। মানুষের পিছনে নেয় ফ্যানরা, আর আমার পিছু নিয়েছে মহিষ.. সত্যিই এটি বুলশিট নয়, দেখুন..।

 

মানুষের মতো মহিষ ফ্যানরা অক্ষয়কে বিরক্ত করেনি। বরং তারা পিছনে আসছিলো। তাই অক্ষয় গাড়ি থেকে না নেমে জানালা দিয়ে মাথা বের করেই সেলফি তুলেছেন।

 

ছবিটি টুইটারে বেশ সাড়াও ফেলেছে। ইতোমধ্যেই ১৩ হাজারের ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। এছাড়া ২ হাজারের অধিক রিটুইট হয়েছে।

 

অক্ষয় ইদানিং তার নতুন সিনেমার প্রচারণা চালাতেই টুইটারকে কাজে লাগাচ্ছেন। দিনে বেশ কয়েকবার টুইট করছেন। এর আগে সামাজিক যোগাযোগে অতোটা সক্রিয় ছিলেন না তিনি।