সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মহড়ার আড়ালে মিসাইল হামলা চালাতে পারে ইরান, শঙ্কা ইসরায়েলের

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
মহড়ার আড়ালে মিসাইল হামলা চালাতে পারে ইরান, শঙ্কা ইসরায়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মহড়ার আড়ালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মিসাইল হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধতে পারে— এমন আশঙ্কার মধ্যেই এক প্রতিবেদনে এ তথ্য জানাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহ আগেও ইরানের বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সতর্ক করেছিল।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, “ইরানের হামলার সম্ভাব্যতা ৫০ শতাংশেরও কম। কিন্তু এটি শুধুমাত্র মহড়া এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়।”

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনও ইঙ্গিত পাননি।

কয়েকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, এ মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ থেকে যুদ্ধ বাধতে পারে। এ ধরনের মহড়াকে দুই পক্ষই হামলার প্রস্তুতি হিসেবে ধরে নিয়ে হামলা চালাতে পারে। যেখান থেকে যুদ্ধের সূত্রপাত হতে পারে।

দখলদার ইসরায়েলের সঙ্গে গত জুন মাসে ইরানের ১২ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের পর ইরানের মিসাইলের সংখ্যা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া তেহরানের কাছে আর মাত্র ২০০টি লঞ্চার আছে বলেও বিশ্বাস তাদের।

যুদ্ধ শেষ হওয়ার পর ইরান মিসাইল উৎপাদন বাড়ালেও যুদ্ধের আগে যে পরিমাণ মিসাইল ছিল সেটির কাছে তারা এখনো পৌঁছাতে পারেনি বলে ধারণা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন