সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রুশ তদন্ত কমিটির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার (২২ ডিসেম্বর) ঘটনাটি রাশিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিহত জেনারেলের পরিচয় জানা যায়নি।

৭৪ বছর বয়সী তাতিয়ানা এএফপিকে বলেন, আমরা কখনোই এটা আশা করিনি। আমরা ভেবেছিলাম আমরা নিরাপদ। আর হঠাৎ করেই আমাদের পাশেই এমন কিছু ঘটে গেল।

৭০ বছর বয়সী গ্রিগরি বলেছেন, জানালাগুলো কেঁপে উঠেছিল। বুঝতেই পারছিলাম এটা একটা বিস্ফোরণ। আমাদের এটাকে একটু শান্তভাবে নিতে হবে। এটা যুদ্ধেরই মূল্য।

এএফপি জানায়, ঘটনাস্থলে থাকা তাদের সাংবাদিকরা একটি সাদা রঙের কিয়া এসইউভি গাড়িকে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। বিস্ফোরণে গাড়িটির দরজা ও পেছনের কাঁচ উড়ে গেছে। গাড়ির কাঠামো বেঁকে গেছে এবং আগুনে পুড়ে কালচে হয়ে আছে।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। তদন্তকারীরা ধ্বংসাবশেষ ঘেঁটে আলামত সংগ্রহ করছেন। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই দিনে, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন কৃষ্ণ সাগরের উপকূলের একটি গ্রামে দুটি জাহাজ, দুটি স্তম্ভে হামলা চালায়। এতে ওই জাহাজ ও স্তম্ভ গুড়িয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর মেলেনি।