সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভোলাহাটে বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত ২ মাস ধরে চল্লিশ বছর বয়সের এক অপরিচিত নারী অস্বাভাবিক মস্তিস্ক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরা ঘুরি করছিলো। তার অবস্থান উপজেলার মেডিকেল মোড়ে বেশীর ভাগ সময় ছিলো।

 

বুধবার খুব সকালে শিবগঞ্জ ভোলাহাট রাস্তার বিলভাতিয়ার দিক থেকে মেডিকেল মোড়ের যাত্রী ছাউনীর নিচে আসে। সেখানে হঠাৎ সকাল ৬টার দিকে মৃত্যুবরণ করেন এ নারী।

 

বিষয়টি জানাজানি হলে মেডিকেল মোড়ের লোকজন কাফন-দাফন করার সাবির্ক ব্যবস্থা গ্রহণ করেন। পরে বাদ যোহর বজরাটেক কবরস্থানে তার দাফন সম্পূন্ন করা হয়।

স/অ