সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে প্রাথমিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে প্রাথমিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক রায়হান উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি, কামাল উদ্দিন, আব্দুর রহমানসহ উপজেলার ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

 

প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশ গড়ার কাজে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকার কথাও উল্লেখ করেন।

স/আর