সদ্য প্রকাশিত
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ 

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ 
ভোলাহাটে প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলাহাট অফিসের পক্ষ থেকে এই উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মীর আল মুনসুর সোয়াইবের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ বিভিন্ন এলাকার সুফলভোগীরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন,  বাংলাদেশে মসলা ফসলের মধ্যে আদা ও হলুদের উৎপাদন চাহিদার তুলনায় বেশ কম। তাই মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আম বা বিভিন্ন ফল বাগান, বসতবাড়ির আশেপাশের ছায়াযুক্ত পতিত জায়গায় আদা ও হলুদের চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বস্তায় আদা চাষ একটি নতুন প্রযুক্তি এবং এ প্রক্রিয়ায় আদা চাষ সহজ ও লাভজনক।
তারই অংশ হিসেবে এবছর আমরা ৬০ জন কৃষকের মাঝে প্রতিজন ৫০০ টি করে বস্তা, ১৫ কেজি করে আদার উন্নত জাতের বীজ, ৫০ কেজি জৈবসার, বিভিন্ন প্রকার রাসায়নিক সার,  প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ও বালাইনাশক বিতরণ করেছি।
এবছর ভোলাহাট উপজেলায় ৩০ হাজার বস্তায় প্রদর্শনী হিসেবে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরও ৪০ হাজার সহ মোট ৭০ হাজার বস্তায় আদা চাষ হবে বলে আশা করছি। আদার পারিবারিক চাহিদা পূরণের জন্য সকলকে ১০ টি বা ২০ টি বস্তায় আদা চাষ করার আহ্বান জানচ্ছি। আশা করছি আগামী ২ বছরের মধ্যে আমরা আদার উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারব বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী