চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীদের নিকটে সরকারী নিয়মানুযায়ী পরীক্ষার ফি ছাড়াও অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, উপজেলার মোট ১৮টি উচ্চ বিদ্যালয় ৭০১জন ও ১১টি মাদ্রাসার ১৯৯জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ করবে। পরীক্ষার্থীর মোট সংখ্যা জানা না গেলেও তাদের কাছে বোর্ড ফি ছাড়াও কোচিং ফি, সেশন ফিসহ অন্যান্য ফি বাবদ অতিরিক্ত ১ হাজার ৯শত হতে ৩হাজার ৫শত টাকা বৈধ রশিদ ছাড়াই আদায় করছেন শিক্ষকেরা।

কিন্তু বোর্ড ফি মানবিক বিভাগে ১হাজার ৬৮৫টাকা ও বিজ্ঞান বিভাগে ১হাজার ৭৮৫টাকা নির্ধারণ করা থাকলেও বিভিন্ন বিদ্যালয়গুলি তাদের মনগড়া ফি পরীক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে অতিরিক্ত টাকা আদায় করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক পরীক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, মাষ্টারদের নির্ধারণ করা ফি আমাদের দিতে হবে, নইলে ছেলেমেয়েদের পরীক্ষা দেয়া হবে না। এদিকে যে সব পরীক্ষার্থী ২/১ বিষয়ে ফেল করেছে তাদের কাছে আরো অতিরিক্ত টাকা আদায় করছেন শিক্ষকেরা। এ ব্যাপারে উপজেলার মুঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়, সবজা পাইলট উচ্চ বিদ্যালয়, বড়গাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অতিরিক্ত ফি আদায়ের বিষয়টির ব্যাপারে এড়িয়ে যান।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস.এম নকিবুল হাসান বলেন, কোন কোন স্কুল এ ফি আদায় করছে এবং অতিরিক্ত ফি আদায়ের রশিদ কালেক্ট করার উল্টো প্রশ্ন করার কথা বলে মূল বিষয়টি তিনি এড়িয়ে যান।
স/অ









