সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের শীর্ষ সহযোগীর

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের শীর্ষ সহযোগীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভেনেজুয়েলার জ্বালানি তেল ওয়াশিংটনের বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার । সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশটির জ্বালানিশিল্পের জাতীয়করণকে ‘চুরি’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার মিলারের মন্তব্য ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরো সন্দেহের মুখে ফেলেছে। যেখানে বলা হচ্ছিল, ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার প্রধান কারণ হলো মাদক চোরাচালান।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী মিলার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমেরিকানদের ঘাম, বুদ্ধিমত্তা এবং পরিশ্রম ভেনেজুয়েলায় তেল শিল্প তৈরি করেছে। ওই ঔদ্ধত্যপূর্ণ বাজেয়াপ্তকরণ ছিল যুক্তরাষ্ট্রের সম্পদের সবচেয়ে বড় চুরির ঘটনা। লুণ্ঠিত সম্পদগুলো তখন সন্ত্রাসবাদে অর্থায়ন ও আমাদের সড়কগুলো খুনি, ভাড়াটে সেনা ও মাদক দিয়ে ভরে ফেলার জন্য ব্যবহৃত হয়েছিল’

যদিও মার্কিন ও ব্রিটিশ কম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রাথমিক তেল উত্তোলনের সঙ্গে জড়িত। প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্বের আন্তর্জাতিক আইন অনুযায়ী, জ্বালানি তেলের মালিকানা দক্ষিণ আমেরিকার দেশটিরই।

১৯৭৬ সালে ভেনেজুয়েলা তার তেল খাতকে জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন পিডিভিএসএ-এর নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়, ২০০৭ সালে প্রয়াত বামপন্থী রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ ভেনেজুয়েলার অবশিষ্ট বিদেশি তেল প্রকল্পগুলোকে জাতীয়করণ করেন, যার ফলে কনোকোফিলিপস এবং এক্সন মবিলের মতো মার্কিন তেল জায়ান্টদের কার্যকরভাবে উৎখাত করা হয়।

মার্কিন কম্পানিগুলো বাজেয়াপ্তকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করে এবং ২০১৪ সালে বিশ্বব্যাংকের একটি সালিসি ট্রাইব্যুনাল ভেনেজুয়েলাকে এক্সন মবিলকে ১.৬ বিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেয়। আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

ট্রাম্পের প্রথম রাষ্ট্রপতিত্বের সময় ২০১৯ সালে আমেরিকা পিডিভিএসএ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
কিন্তু জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ দিতে শুরু করে। ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাংকারকে গত মঙ্গলবার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সেগুলোকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন।

সূত্র : আলজাজিরা।