সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: চীন

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তেজনার বৃদ্ধির পর ভেনেজুয়েলার একটি একটি তেলবাহী ট্যাংকার ধাওয়া করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের দ্বারা অন্য দেশের জাহাজ আটকানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে চীন।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পূর্ণ অধিকার রয়েছে। তিনি আরও বলেন, চীন সব ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড দ্বিতীয় একটি তেল ট্যাংকার আটক করে। কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও প্রস্থানকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাংকারের ওপর ‘অবরোধ’ ঘোষণা করেছিলেন।

সেঞ্চুরিজ’ নামের ট্যাংকারটি ভেনেজুয়েলায় ভুয়া পরিচয় ‘ক্র্যাগ’ হিসেবে তেল বোঝাই করেছিল। এতে প্রায় ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যা চীনের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। এই তেল কিনেছিল সাটাউ তিজানা অয়েল ট্রেডিং, যা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর মাধ্যমে চীনের রিফাইনারিগুলোর কাছে তেল বিক্রির সঙ্গে যুক্ত।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি ‘ভুয়া পতাকা বহনকারী’ এবং নিষেধাজ্ঞাভুক্ত তেল বহন করছিল। অন্যদিকে, ভেনেজুয়েলার সরকার এটিকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিহিত করেছে। চীন ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা, দেশটির মোট তেল আমদানি প্রায় ৪ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন