সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভিয়েতনামে বাস উল্টে নিহত অন্তত ৭

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ভিয়েতনামে বাস উল্টে নিহত অন্তত ৭

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজ শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়েন বাইতে পাহাড়ি রাস্তায় ১৯ জন যাত্রী বহনকারী একটি বাস উল্টে গেলে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর। ভিয়েতনাম সংবাদ সংস্থার মতে, ২৯ আসনের একটি দাতব্য সংস্থাকে বহনকারী বাসটি উল্টে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

ফিন হো কমিউনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান ভিএনএকে বলেন, ‘স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটি পর্যন্ত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকিরা আটকা পড়েছে।

’ তুয়ান বলেছেন, বাসের ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ, সামরিক ইউনিট, স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের উদ্ধার প্রচেষ্টার জন্য একত্রিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।

সূত্র : আরব নিউজ।