সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অপরাধ ও দুর্নীতি

ভারতে দু’জন ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে নারীরা

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
ভারতে দু’জন ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে নারীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দু’জন ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে বিক্ষুব্ধ নারীরা। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই দু’জনকে নগ্ন করে রাস্তায় ঘোরান তারা।

রাস্তায় ঘোরানোর সময় ওই দুই ধর্ষকের হাত পেছনে বাঁধা ছিল। ঘোরানোর সময় নারীরা অভিযুক্ত দুই ধর্ষককে ব্যাপক মারধরও করেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের ইংকিওং শহরে। রাস্তায় ঘোরানোর পর পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।

পুলিশ বলছে, আমাদের কাছে দু’জনকে হস্তান্তরের আগে স্থানীয় জনতা তাদের নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে।

তিনি আরো বলেন, ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব হয় তাদের একজনের। পরে তাদের একজনের সঙ্গে বাইরে যেতে রাজি হয় ওই কিশোরী। পরে তিন বন্ধুকে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন ওই যুবক।

পুলিশ আরো জানিয়েছে, ধর্ষণের পর ওই রাতেই কিশোরীকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যাওয়া হয়।

কিন্তু বাড়িতে এসে বসে থাকেননি ওই কিশোরী। পরদিন সকালে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে ওই কিশোরীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা অভিযুক্ত ধর্ষকদের দু’জনকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে এসে নগ্ন করে রাস্তায় ঘুরিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আরো দু’জনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।