জাতীয়

ভারতের হালদারপাড়া সীমান্তে ৮৯ সোনার বারসহ বাংলাদেশি যুবক আটক

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্ত এলাকায় ৮৯টি সোনার বিস্কুটসহ এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার সোনার ওজন ১১ কেজি ২৮১ দশমিক ৭৭০ গ্রাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের হালদারপাড়া বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিএসএফ জানিয়েছে, উদ্ধার সোনা ২৪ ক্যারেটের।

বিএসএফ আটক ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও স্থানীয়দের দাবি, তিনি চুয়াডাঙ্গার দর্শনা কামারপাড়া গ্রামের বাসিন্দা মো. খবির।

স্থানীয়দের ভাষ্য, খবিরের সঙ্গে আরো তিনজন সীমান্ত এলাকায় গিয়েছিলেন।

খবির ভারতে প্রবেশের পর আটক হলেও অন্য তিনজন বাংলাদেশে ফিরে আসেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। কামারপাড়া গ্রামের এক বাংলাদেশি নাগরিক বিপুল পরিমাণ সোনাসহ আটক হওয়ার তথ্য পাওয়া গেছে।