সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ভারতের প্রায় অর্ধেক আইনজীবীই ভুয়া: বার কাউন্সিলের দাবি

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতের প্রায় অর্ধেক আইনজীবীই ভুয়া: বার কাউন্সিলের দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আইনজীবীদের প্রায় ৪৫ শতাংশই ভুয়া বলে দাবি করছে বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্রায় দুই বছরের যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তে পৌঁছায়।

 

চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস খেহরকে সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বার কাউন্সিলের প্রধান মনন কুমার মিশ্র বলেন, ‘আইনজীবী যাচাই অভিযানে দেখা গেছে, দেশে প্রকৃত আইনজীবীর সংখ্যা অনেক কমে এসেছে।’

 

তিনি আরও জানান, ‘অভিযান চালিয়ে দেখা গেছে, সারা দেশে আদালত চত্বরে যারা ঘুরে বেড়ান তাদের মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশই মাত্র প্রকৃত আইনজীবী, বাকিরা ভুয়া।’ প্রধান বিচারপতির কাছে এ সম্পর্কিত একটি প্রতিবেদনও জমা দিয়েছেন মিশ্র।

 

কাউন্সিলের প্রধান বলেন, ‘এ ধরনের অভিযানের ফলে আমাদের পেশার মান আরও বাড়বে। ২০১২ সালের বার কাউন্সিল অব ইন্ডিয়ার নির্বাচনি পরিসংখ্যান অনুসারে, আমাদের ১৪ লাখ ভোটার ছিল। তবে এ অভিযান চালানোর পর আমাদের কাছে আবেদন জমা পড়েছে মাত্র সাড়ে ৬ লাখ।’

 

প্রধান বিচারপতি জে.এস খেহর বলেন, ‘বার কাউন্সিল আইনজীবী যাচাইয়ের এ অভিযান শুরু করায় আমি খুশি। ভুয়া আইনজীবী ছাড়া ভুয়া ডিগ্রিধারীও আছেন। লাইসেন্স ছাড়াই তারা কাজ করছেন।’

 

২০১৫ সালে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিল ওই যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে।

সূত্র: বাংলা ট্রিবিউন