সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারতের পুনেতে গ্রেফতার ২১ বাংলাদেশি

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ভারতের পুনেতে গ্রেফতার ২১ বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেফতার করা হয়েছে ২১ বাংলাদেশিকে। সোমবার মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের কাছ থেকে ভারতীয় আধার, প্যান কার্ডসহ বিভিন্ন ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৪ নারী ও ২ জন তৃতীয় লিঙ্গ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় বাস করছিলেন ওই ২১ জন্য। গোপন খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালায় এটিএস। তখন গ্রেফতার করা হয় এই ২১ জনকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে তারা ভারতে এসে বসবাস করছিলেন সেটির তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সাধারণত কোনও এজেন্টকে ধরে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন অভিযুক্তরা। পরে ওই এলাকায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন তারা। এক সূত্র ধরেই অবৈধ অনুপ্রবেশের বড়সড় চক্র সামনে আসতে পাড়ে বলে আশাবাদী পুলিশ।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

সূত্র: বাংলা ট্রিবিউন