সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারতের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ভারতের অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক আদালত। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

কর্নাটকের ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর পক্ষে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন। শনিবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশ দিল আদালত।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলার ইস্তফা দাবি করেছেন। জানা গেছে, অভিযোগ কেবল নির্মলার বিরুদ্ধে নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীনকুমার কাতিল ও বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদর্শ।

তার অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলোকে কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে, বিজেপির জাতীয় ও রাজ্যের নেতারা এতে জড়িত। আর সেই সঙ্গেই তিনি অভিযুক্ত করেছেন নির্মলাসহ বিজেপি শিবিরের নেতানেত্রীদের।

এদিকে, ওই অভিযোগ ওঠার পর ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির দাবি, এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনী বন্ড একটি নীতিগত বিষয়, অপরাধমূলক নয়।

 

সূত্র: যুগান্তর