সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ প্রস্তাবিত ৮ দফা দাবী বস্তবায়নে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভার কাউন্সিলরবৃন্দ। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েসন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্মসূচীর আয়োজন করে। পৌরসভাগুলি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল। মানববন্ধন শেষে কাউন্সিলর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইদুর রহমান, মোসলেমা বেগম, জিয়াউর রহমান, রহনপুরের তাজাম্মুল হক, নাচোলের ফারুক আহমেদ প্রমূখ। বক্তরা সম্প্রতি বৃদ্ধিকৃত পৌর কাউন্সিলরদের মাসিক ভাতা অপ্রতুল, বৈষম্যমূলক ও অসম্মানজনক বলে আখ্যায়িত করেন। তাঁরা অবিলম্বে এই ভাতা ও পদ মর্যাদা বৃদ্ধি, দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওয়ার্ড কার্যালয় স্থাপন ইত্যাদি দাবী পূরনের আহব্বান জানান।

 

তাঁরা এসোসিয়েসনের কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, দাবী পূরণ না করা হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

স/অ