সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ব্যাঙের বিষ প্রয়োগে নাভালনিকে হত্যা করেছে রাশিয়া

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ব্যাঙের বিষ প্রয়োগে নাভালনিকে হত্যা করেছে রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে ব্যাঙ থেকে উৎপন্ন বিরল ধরনের বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও কয়েকটি ইউরোপীয় দেশ। নাভালনির মৃত্যুর দুই বছর পর তার দেহ থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে ক্রেমলিনকে দায়ী করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ‘নাভালনি যখন কারাবন্দি ছিলেন, তখন এই বিষ প্রয়োগের সক্ষমতা, উদ্দেশ্য ও সুযোগ কেবল রুশ সরকারের ছিল।

’ যদিও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর খবরে এই দাবিকে উড়িয়ে দিয়েছে মস্কো। তবে কুপারের দাবি, নাভালনির দেহে ‘এপিবাটিডিন’ নামের যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে, সেটা তার শরীরে কিভাবে এসেছে সেই ব্যাখ্যা নেই।
যুক্তরাজ্যের পাশাপাশি সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতি দিয়ে একই অভিযোগ তোলে। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই প্রাণঘাতী বিষ প্রয়োগের সক্ষমতা, উদ্দেশ্য ও সুযোগ কেবল রুশ রাষ্ট্রেরই ছিল।

সাইবেরিয়ার দণ্ডশিবিরে কারাবন্দি অবস্থায় নাভালনিকে লক্ষ্য করে এ বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার মৃত্যুর জন্য আমরা রাশিয়াকেই দায়ী করছি।’
বিবৃতিতে আরো বলা হয়, এপিবাটিডিন দক্ষিণ আমেরিকার বুনো ডার্ট ফ্রগে স্বাভাবিকভাবে পাওয়া যায়। বন্দি অবস্থায় থাকা ব্যাঙ এই বিষ উৎপাদন করে না এবং এটি রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। ফলে নাভালনির দেহে এর উপস্থিতি কোনো ব্যাখ্যা নেই।