সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিসরের শোক প্রকাশ

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিসরের শোক প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত আরব প্রজাতন্ত্রী মিসরের দূতাবাস।

দূতাবাসটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক শোকবার্তায় জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর দুঃখ প্রকাশ করছে। শোকবার্তায় দেশের জন্য তার অগ্রণী নেতৃত্ব ও আজীবন সেবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বার্তায় আরও বলা হয়, এই শোকের সময়ে মিসর বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে একজন ঐতিহাসিক জাতীয় নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়, তার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়েছে।

শোকবার্তায় ঢাকায় অবস্থিত মিসর দূতাবাস মরহুমার পরিবারের প্রতি, পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিসর।

 

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন