সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘হামলায়’ রাশিয়ার নিন্দা

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘হামলায়’ রাশিয়ার নিন্দা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে “ক্ষেপণাস্ত্র হামলার” ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে, বিদ্যুৎ কেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করে বলেছে যে, এমন হামলা তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে, সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও জানান যে, বিদ্যুৎ কেন্দ্রে এখনও কর্মরত রুশ নাগরিকদের বিষয়ে রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল।

 

সূত্র: বিবিসি বাংলা